মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ঢাকায় ১০ ডিসেম্বর আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়নি ইসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩, ১৪:১১

ঢাকায় ১০ ডিসেম্বর আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়নি নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে ১০ ডিসেম্বর সমাবেশ করতে চেয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন জানিয়েছেন, তাঁরা এই সমাবেশ করার অনুমতি পাননি, নির্বাচন কমিশন অনুমতি দেয়নি।


মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল, বিএনপি–জামায়াতের ‘সন্ত্রাসী বাহিনী’র দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশ করা হবে। এতে অগ্নিসন্ত্রাস–পেট্রলবোমা হামলায় নিহত–আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। সমাবেশে প্রধান অতিথি হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ এই সমাবেশ করার অনুমতি পেল না।


ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন জানান, ১০ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে আলোচনা সভা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর