মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

মেয়েদের আইপিএলের নিলামে বাংলাদেশের রাবেয়া ও মারুফা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৭

আগামী বছর হতে যাচ্ছে ভারতের মেয়েদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। সেই টুর্নামেন্টের নিলাম হবে চলতি বছরের ৯ ডিসেম্বর। যে নিলামের ড্রাফটে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রাবেয়া খান ও মারুফা আক্তার। দুজনের ভিত্তিমূল্যই ৩০ লাখ রুপি। আজ নিলামের জন্য নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।

চলতি বছরই প্রথমবার শুরু হয়েছে মেয়েদের আইপিএল। মেগা সেই নিলামের নাম নিবন্ধন করেছিলেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। তবে নিলামে নাম উঠেছিল ৩ জনের— জাহানারা আলম, সালমা খাতুন ও স্বর্ণা আক্তার। কিন্তু এদের কাউকে নিয়েই আগ্রহ দেখায়নি কোনো দল।


২০১৯ সালে অভিষেক হওয়া লেগ স্পিনার রাবেয়া আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১৪ ম্যাচ। উইকেট নিয়েছেন ১৬টি। গত জুলাইয়ে ভারতের মেয়েদের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৩ উইকেট নিয়েছিলেন রাবেয়া। বাংলাদেশ সেই ম্যাচে জিতেছিল ৪ উইকেটে। অন্যদিকে ১৮ বছর বয়সী মারুফার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০২২ সালে। ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে এই পেসারের উইকেট ১২টি।

এবারের নিলামের জন্য নিবন্ধন করেছেন ১৬৫ জন ক্রিকেটার। যার মধ্যে ১০৪ জনই ভারতীয় আর ৬১ জন বিদেশি ক্রিকেটার। আইসিসির সহযোগী সদস্যদের ক্রিকেটাররা আছেন ১৫ জন। ১৬৫ জন ক্রিকেটারের মধ্যে ৫৬ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ও ১০৯ জনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি।


নিলাম থেকে সর্বোচ্চ ৩০ জন ক্রিকেটার কিনতে পারবে টুর্নামেন্টের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। বিদেশি ক্রিকেটারদের জায়গা ফাঁকা আছে ৯টি। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। যেই পুলে আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডিয়েন্ড্রা ডটিন ও আইরিশ ক্রিকেটার কিম গার্থ। ৪০ লাখ ভারতীয় রুপিতে আছেন চারজন।


গত নিলামে প্রথম ডাকেই ৩ কোটি ৪০ লাখ রুপির ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত নিলামের সবচেয়ে দামী খেলোয়াড় ছিলেন স্মৃতিই। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৩ কোটি ২০ কোটি রুপি করে দাম উঠেছিল অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও ন্যাট সিভার-ব্রান্টের। গার্ডনারকে দলে টেনেছিল গুজরাট জায়ান্টস, সিভার-ব্রান্টকে মুম্বাই ইন্ডিয়ানস।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর