মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

সারা দেশে ১৬১ প্লাটুন বিজিবি ও র‍্যাবের ৪৪২ টহল দল মোতায়েন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৩, ১২:২৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে  বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ১৬১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন রয়েছে ২২ প্লাটুন।

বৃহস্পতিবার সকালে বিজিবির সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এসব তথ্য জানানো হয়।

অন্যদিকে সারা দেশে মোতায়েন করা হয়েছে র‍্যাবের ৪৪২টি টহল দল। ৩০ নভেম্বর সকালে র‍্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব টহল দলের মধ্যে রাজধানীতে রয়েছে ১৪৬টি।


র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় র‍্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন।

এ ছাড়া যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা দিতে দেশের বিভিন্ন জায়গায় দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন পাহারা দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

মাঝে এক দিনের বিরতি দিয়ে আবার শুরু হয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধের কর্মসূচি।  বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে শুরু হয় ২৪ ঘণ্টার অবরোধ। এই কর্মসূচি চলে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত। অবরোধের সময় শেষ হওয়ার পর সারা দেশে ২৪ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।


সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর