মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

বিয়ে করছেন গায়িকা অবন্তি সিঁথি

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৩, ১৪:৩৫

গায়িকা অবন্তি সিঁথি বিয়ে করছেন। পাত্র অমিত দে লন্ডনপ্রবাসী, সেখানকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।

পাশাপাশি গানও করেন। আগামী ১৫ ডিসেম্বর ঢাকার মিরপুরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সোমবার সন্ধ্যায় সিঁথি তাঁর বিয়ের খবরটি নিশ্চিত করেন।

অবন্তি সিঁথি বললেন, ‘বছরখানেক আগে মিথুনদার (গায়ক ও যন্ত্রশিল্পী মিথুন চাক্রা) উদ্যোগে একটি গান তৈরির পরিকল্পনা হয়। 

সেই গানে কণ্ঠ দেওয়ার কথা ছিল অবন্তি ও অমিতের। এই প্রকল্পের কাজের সূত্রে দুজনের পরিচয়। তারপর কথাবার্তা হয়। এরপর পুরো ব্যাপারটি পারিবারিকভাবে এগিয়েছে।

অবন্তি সিঁথির হবু বর এখন লন্ডনে আছেন। তাঁদের দুজনের সামনাসামনি দেখাও হয়নি।

বিয়ে উপলক্ষে ৮ ডিসেম্বর তাঁর ঢাকায় আসার কথা রয়েছে বলে জানালেন সিঁথি। হাসতে হাসতে সিঁথি বললেন, ‘সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যে গান করার কারণে আমাদের পরিচয়, সেই গানই এখনো হয়নি। তার আগে বিয়ে হয়ে যাচ্ছে। তবে বিয়ে উপলক্ষে একটি গান রেকর্ড করব ভাবছি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর