মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

ডেঙ্গুতে এক দিনে ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ জুন ২০২৩, ১৮:১৭

প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনই রাজধানী ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩। আর চলতি জুন মাসে মারা গেলেন ২০ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ১৭জুন শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  শুক্রবার ১৬জুন সকাল ৮টা থেকে  শনিবার ১৭ জুন সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে চারজন মারা গেছেন। এই সময়ে ৪৭৭ জন নতুন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

 

এ বছর মোট ৩ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৭ শতাংশ রোগী ঢাকা শহরের, বাকি ২৩ শতাংশ ঢাকা জেলার বিভিন্ন উপজেলাসহ দেশের বাকি অঞ্চলের। তবে এই হিসাবের মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের ডেঙ্গু আক্রান্তদের তথ্য নেই। সরকারি ভাষ্য অনুযায়ী এ বছর এক হাজারের বেশি রোহিঙ্গা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

 

 

স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বেশি মৃত্যু হচ্ছে ‘শক সিনড্রোমে’। ডেঙ্গু ‘শক সিনড্রোম’ অর্থ হলো, ডেঙ্গু রোগীর রক্তচাপ অতিদ্রুত কমে যায়, রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যায় এবং রোগীর পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে পড়ে, রোগী অচেতন হয়ে পড়েন।

 

দেশে গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যায়। যা দেশে এক বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী মৃত্যুর রেকর্ড। এ ছাড়া ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর