মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

যাত্রী নেই মহাখালী টার্মিনালে তবে চলছে গণপরিবহন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৩, ১২:১২

বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলছে। তবে অন্য দিনের মতোই ঢাকা-ময়মনসিংহ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


থেমে-থেমে টার্মিনাল থেকে কম সংখ্যক দূরপাল্লার বাস ছাড়লেও সেগুলো প্রায় যাত্রীশূন্য৷
সোমবার (১৩ নভেম্বর) সরেজমিনে রাজধানীর মহাখালী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। চিরাচরিত মহাখালী বাস টার্মিনাল প্রায় যাত্রীশূন্য।

তবে, ঢাকা-ময়মনসিংহ সড়কে যাত্রী এবং গণপরিবহণের চাপ রয়েছে৷ এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর পরিবহনের হেলপার রাশেদ বলেন, অন্য দিনের তুলনায় আজ সড়কে গাড়ির চাপ বেশি। আসলে কয়দিন আর বসে থাকব? সবারই জীবন-জীবিকার তাগিদ আছে। চাইলেও তো বাস বন্ধ করে বসে থাকতে পারি না।

এই সড়কে চলাচলকারী বলাকা পরিবহনের বাস চালক হাবিব  বলেন, রবিবার(১২ নভেম্বর) বাস বন্ধ রেখেছিলাম। কিন্তু আমাদের অবস্থা তো বোঝেনই। বসে থাকলে চলবে না। তাই ঝুঁকি আছে জেনেও বের হয়েছি। ভাগ্যের ওপর সব ছেড়ে দিয়েছি।

এদিকে, দূরপাল্লার বাস ছাড়লেও যাত্রী নেই বললেই চলে। টাঙ্গাইল অভিমুখী জলসিঁড়ি এক্সপ্রেসের চালক শাহ আলম বলেন, আর কতদিন বসে থাকব। এভাবে তো চলে না। অল্প কিছু টাকা হাতে ছিল। স্টাফসহ খেয়ে শেষ করেছি। এখন বাধ্য হয়েই বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ আজ সন্ধ্যা ছয়টায় শেষ হওয়ার কথা৷


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর