মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৩, ১৮:২৫

সারাদেশের ন্যায় কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের আয়োজনে “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর গত বুধবার সকালে কুড়িগ্রাম যুব ভবনে পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলী আর রেজা এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, গুড নেইবারর্স এর প্রোগ্রাম ম্যানেজার জোসেফ টুটুল বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসেন, আরডিআরএস বাংলাদেশ এর পিসি আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

এসময় জেলা প্রশাসক বেকার যুবকদের উদ্দেশ্যে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করে স্ব-স্ব ক্ষেত্রে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুর্বণ সুযোগ রয়েছে। অনুষ্ঠান শেষে ঋণ বিতরণের চেক হস্তান্তর ও ক্রেস্ট প্রদান করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর