মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

বগুড়ায় ট্রাকে আগুন, ককটেল নিক্ষেপ-ভাঙচুর

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৩, ১৬:১৮

সারাদেশে বিএনপি-জামায়াতের অবরোধের তৃতীয় দিনে বগুড়ায় ঢাকা-দিনাজপুর মহাসড়কে একটি ট্রাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

এছাড়া ট্রাক ও অটোরিকশা ভাঙচুরসহ পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা।

এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়ার বারোপুর এলাকায় একটি ট্রাক পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।

এরআগে, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের তিনমাথা মোড়ে অবরোধকারীরা মহাসড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে অন্তত আটটি ককটেল ছুঁড়ে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আগুনে পুড়ে যাওয়া ট্রাকটির চালক নূর আলম জানান, তার বাড়ি বারোপুর এলাকাতেই। অবরোধের কারণে গত দুদিন ধরে বাড়িতে বসেছিলেন। ট্রাকটিও (ঢাকা মেট্রো-ড ১২-০০১৪) গ্যারেজ করা ছিল। আজ অবরোধের শেষ দিন। এ কারণে ট্রাকটি ধোয়ার জন্য গ্যারেজ থেকে বের করা হয়। একইসঙ্গে অন্য একটি গ্যারেজে সার্ভিসিং করার জন্য নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ৬ থেকে ৭ জন যুবক এসে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। তখন ভয়ে গাড়ি থেকে নেমে যান তিনি। পরে দুর্বৃত্তরা চলে গেলে তিনি নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তার হাতের কিছু অংশ পুড়ে যায়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। অগ্নিকাণ্ডে ট্রাকের সামনের অংশ পুড়ে গিয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

অন্যদিকে, বগুড়ায় সকাল থেকেই শহরের বারোপুর মোড়ে ককটেল বিস্ফোরণ করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় অটোরিকশা ভাঙচুর ও গাড়ি চলাচল বন্ধ করে দেয় সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয়। সকাল থেকে দুপুর পর্যন্ত শতাধিক পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন প্রশাসনের সহযোগিতায় মহাসড়কে গন্তব্যে যাত্রা করে।

অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা সাত থেকে আটটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে আমাদের কোনো সদস্য আহত হননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর