মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু শুক্রবার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২৩, ১৬:২১

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় ও খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে আগামী ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত খুলনার বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে।

বইমেলা উপলক্ষে বুধবার (২৫ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. তবিবুর রহমান গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন।

ব্রিফিং এ জানানো হয়, খুলনার বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠেয় বইমেলায় মোট ৯০টি স্টল থাকবে। ঢাকা থেকে আগত প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য ৬০টি স্টল থাকবে। এছাড়া ১০টি স্টল থাকবে খুলনা বিভাগের ১০টি জেলার জন্য। এখানে জেলার কবি, সাহিত্যিক, প্রকাশকরা তাদের নিজস্ব প্রকাশনাগুলোর প্রদর্শন ও বিক্রয় করতে পারবেন এবং সরকারি দপ্তরের জন্য ছয়টি স্টল থাকবে।

মেলায় আগত দর্শনার্থী, ক্রেতা ও পাঠকদের জন্য রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে। বইমেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। সাপ্তাহিক ছুটির দিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা, সেমিনার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বিষয়ভিত্তিক প্রবন্ধপাঠ, শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে।

অনুষ্ঠানে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, জাতীয় গ্রন্থাগারের সহকারী পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ২৮ অক্টোবর বিকেল চারটায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বইমেলার উদ্বোধন করবেন। খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক সচিব খলিল আহমদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর