মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

হাসপাতাল থেকে হোটেলে রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৫ অক্টোবর ২০২৩, ১৫:৫৯

বাই পাস সার্জারির পর হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৫ অক্টোবর) সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে হোটেলে ফেরেন তিনি।


রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন এ তথ্য দিয়েছেন।

তিনি জানান, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন বেশ ভালো। হোটেলে রাষ্ট্রপতি তার দাপ্তরিক কার্যক্রমও সম্পাদন করছেন।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক আরও জানান, রাষ্ট্রপতির চিকিৎসাসহ সার্বিক অবস্থা পর্যালোচনা করতে আগামী ৩০ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড বসবে। পর্যালোচনা শেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির বাই পাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতির কাছে পাঠানো এক বার্তায় ভারতের প্রেসিডেন্ট তার দেশের সরকার ও জনগণের পক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্য শুভ কামনা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর