মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

রাষ্ট্রপতির শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৩, ১৪:১২

সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বাইপাস সার্জারির পর রাষ্ট্রপতি এখন কেবিনে রয়েছেন।


রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর তার প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানিয়েছেন রাষ্ট্রপতি এখন কেবিনে সীমিত আকারে চলাফেরা করতে পারছেন।

রোববার (২২ অক্টোবর) বঙ্গভবন প্রেস উইং এ কথা জানায়।

বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে গত বুধবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

এর আগে চিকিৎসার জন্য গত ১৬ অক্টোবর সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর