মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত:
১৪ মার্চ ২০২৬, ১৯:৪৭


বগুড়ার উন্নয়নে স্থানীয় ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ঢাকা–বগুড়া ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এতে যাত্রীরা মাত্র তিন ঘণ্টায় ঢাকা পৌঁছাতে পারবেন।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলশানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি–ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, বগুড়ার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা মাথায় রেখেছেন। ধৈর্য ধরে এগিয়ে চললে বগুড়া একটি মডেল সিটি হিসেবে গড়ে উঠতে পারবে। ঢাকায় যাতায়াত সহজ করার জন্য ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে যাত্রীরা মাত্র তিন ঘণ্টায় ঢাকা পৌঁছাতে পারেন।

তিনি আরও বলেন, বগুড়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নয়, এখানে বিভিন্ন দলের মানুষও উন্নয়নে ভূমিকা রেখেছেন। আমাদের একত্রিত থেকে সহযোগিতা করতে হবে, ভুল করলে সংশোধন করতে হবে, কাউকে টেনে নামানো যাবে না।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, বগুড়ার মেট্রোপলিটন সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পরিকল্পনাও চলছে। এছাড়া রাস্তা, অবকাঠামো ও অন্যান্য সরকারি সুবিধা উন্নয়নের বিষয়ে নিয়মিত আলোচনা হচ্ছে।

তিনি সবার উদ্দেশে বলেন, আমাদের সন্তানরা সরকারি চাকরিতে পিছিয়ে আছে। যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বগুড়ার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মারুফা রহমান। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজন মাহমুদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, কণ্ঠশিল্পী কনকচাঁপা ও অভিনেতা আদনান আজাদ প্রমুখ। এ ছাড়া, উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ইসাহাক আসিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর