মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর

শেখ রাসেল দিবস

ঢামেকে শিশু রোগীদের নিয়ে কেক কাটলেন পরিচালক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৩, ১৬:৪৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন বুধবার (১৮ অক্টোবর)।

শেখ রাসেলের জন্মদিবস উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বহির্বিভাগে শিশুদের নিয়ে আনন্দের সময় কাটান হাসপাতাল পরিচালকসহ চিকিৎসকরা।

এ সময় শিশুদের মাঝে উপহারসহ শিশু শেখ রাসেলের জন্মদিন কেক কাটেন। সেই কেক শিশু রোগীদের মুখে তুলে দেন পরিচালকসহ চিকিৎসকরা।

কেক কাটার আগে শিশু বহির্ভাগের শিশু রোগীদের নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়।

এছাড়া শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশু বহির্বিভাগের ভেতরে ও বাইরে রঙবেরঙের বেলুন ও নানা রকম উপকরণ দিয়ে সাজানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

১৯৬৪ সালে ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি রাসেল। শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন রাসেল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর