মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে

প্রধানমন্ত্রীর ‘ডেপুটি প্রেস সেক্রেটারি’ পদে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম রনি

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত:
২ মার্চ ২০২৬, ১৭:০৮

প্রধানমন্ত্রীর ‘ডেপুটি প্রেস সেক্রেটারি’ পদে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম রনি। জাহিদুল ইসলাম রনি ‘লালগোলাপ’ খ্যাত বিশ্ববরেণ্য লেখক ও সাংবাদিক শফিক রেহমান সম্পাদিত যায়যায়দিন পত্রিকায় সাংবাদিকতার মধ্য দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন।
এরপর তিনি ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ-ইউএনবি (বাংলা সার্ভিস), দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, রেডিও আমার (৮৮.৪ এমএম), দৈনিক সংবাদ প্রতিদিন, বাংলাদেশ ডিফেন্স জার্নাল এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বিডিপ্রেস ডটনেট’-সহ বিভিন্ন গণমাধ্যমে প্রায় দুই দশক ধরে বার্তা ও রিপোর্টিং বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

ভারতের কলকাতা থেকে প্রচারিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এস-নিউজ’-এর বর্তমানে তিনি বাংলাদেশ প্রতিনিধি। এছাড়া জাপান থেকে প্রকাশিত দৈনিক আসাহি শিম্বুনে (ঢাকা ব্যুরোতে) অতিথি প্রতিবেদক হিসেবে বেশকিছুদিন দায়িত্ব পালন করেছেন তিনি।

জাহিদুল ইসলাম রনি বর্তমানে জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য ও পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম-পিআরএফের ভাইস-প্রেসিডেন্ট এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য হিসেবে দু’বার দায়িত্ব পালন করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর