মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে

একদিনেই ১২ সচিবের বিদায়, প্রশাসনে বড়সড় রদবদলের সূচনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে শুরু হয়েছে ব্যাপক রদবদল। একদিনেই এক ডজন সচিবকে সরিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে নতুন মুখ আনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের ভেতরে এই সিদ্ধান্তকে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সরকারি আদেশে ৯ জন চুক্তিভিত্তিক সচিবের নিয়োগ বাতিল করা হয়েছে। পাশাপাশি তিনজন সচিবকে তাদের মূল দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। ফলে একসঙ্গে ১২টি গুরুত্বপূর্ণ পদ শূন্য হয়ে গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই এসব পদে নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সূত্রগুলো বলছে, এবার পদায়নের ক্ষেত্রে দীর্ঘদিন পদোন্নতি ও দায়িত্ব বণ্টনে বঞ্চিত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। বিশেষ করে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ পদ পাননি— তাদের মধ্য থেকেই নতুন সচিব বাছাইয়ের চিন্তাভাবনা চলছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে পদায়নবিহীন থাকা একজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম জোরালোভাবে শোনা যাচ্ছে।

প্রশাসনের অভ্যন্তরে এই ‘মেজর ওভারহলিং’ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। অনেকেই মনে করছেন, এটি কেবল শুরু— সামনে আরও বড় পরিবর্তন আসতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর