মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বে নতুন মুখ, ২০২৬–২০২৮ মেয়াদের কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০

বাংলাদেশ জামায়াতে ইসলামী-র ২০২৬–২০২৮ কার্যকালের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দলের কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে শূরা সদস্যদের পরামর্শক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সরাসরি উপস্থিত ছিলেন এবং অন্যান্য সদস্যরা অনলাইনে যুক্ত হন।

নতুন কমিটিতে নায়েবে আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ও মাওলানা আনম শামসুল ইসলাম (সাবেক এমপি)। সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন মিয়া গোলাম পরওয়ার।

সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন সাতজন নেতা। পাশাপাশি ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যেখানে ২১ জন নারী সদস্য রয়েছেন। জাতীয় পর্যায়ে ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরা পুনর্গঠন করা হয়েছে।

এ ছাড়া পাঁচ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন এবং দেশের ১৪টি অঞ্চলের জন্য অঞ্চল পরিচালক মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় নেতারা জানিয়েছেন, নতুন কমিটি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর