মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে

তিন সিটি করপোরেশন দিয়ে শুরু হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩

মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন-এ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে কমিশনের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে।

ইসি সূত্র বলছে, এই তিন সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে বাকি ৯টি সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদে নির্বাচন আয়োজন করা হবে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর জনপ্রতিনিধিদের অপসারণের প্রেক্ষাপটে বর্তমানে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

আইন অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম সিটির মেয়াদ শেষের সময় ঘনিয়ে আসায় সেখানে দ্রুত প্রস্তুতি নেওয়ার তাগিদ অনুভব করছে কমিশন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর