মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

‘রোজা রেখেও কাজ করি, এটা আমার আর আল্লাহর বিষয়’— স্পষ্ট বার্তায় বুবলী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৭

শোবিজ অঙ্গনের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী সম্প্রতি ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন। এক পডকাস্টে তিনি জানান, রোজা রেখেও তিনি নিয়মিত কাজ করেন এবং বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত বিশ্বাসের অংশ।

বুবলী বলেন, একজন অভিনেত্রী হয়েও ধর্ম নিয়ে কথা বললে অনেকেই প্রশ্ন তোলেন। তবে তিনি মনে করেন, একজন মুসলিম হিসেবে নামাজ ও রোজা পালন তার নিজস্ব দায়িত্ব। এতে কারও হস্তক্ষেপের সুযোগ নেই।

তিনি আরও জানান, নিজেকে কখনোই শতভাগ ধার্মিক বলে দাবি করেন না। বরং নিজের সীমাবদ্ধতা ও বাস্তবতা মেনেই জীবন পরিচালনা করেন।

সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, যারা অনলাইনে নীতিনৈতিকতার কথা বলেন, তারাই অনেক সময় গীবত ও নেতিবাচক মন্তব্যে জড়িয়ে পড়েন। অথচ ইসলাম এসবকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে।

বুবলীর মতে, একজন শিল্পীর কাজ নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আক্রমণ অনুচিত। তার এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন অনেক ভক্ত ও শুভানুধ্যায়ী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর