মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে

শিক্ষায় বড় পরিবর্তনের ইঙ্গিত: ‘দায়িত্ব পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:০৪

নতুন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পরই বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শিগগিরই নেওয়া হবে যুগান্তকারী উদ্যোগ।

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, “আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করছি। শিক্ষা আর শুধু স্থানীয় পণ্য নয়, এটি আন্তর্জাতিক মানের সম্পদ।”

তিনি জানান, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে হবে। ন্যানোটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজির মতো বিষয়গুলো পাঠ্যক্রমে গুরুত্ব পাবে। পাশাপাশি শিল্পখাত ও শিক্ষাঙ্গনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তোলা হবে। টিভেট ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিই হবে সরকারের অন্যতম লক্ষ্য।

২০০১ সালে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মিলন জানান, এবার তিনি আরও বড় পরিসরে সংস্কার বাস্তবায়ন করতে চান। তার ভাষায়, “একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই দেখবেন। দায়িত্ব যেহেতু পেয়েছি, ইনশাল্লাহ অনেক চমক রয়েছে।”

বিশ্লেষকদের মতে, এই বক্তব্য নতুন সরকারের শিক্ষা ভাবনার প্রতিফলন। দীর্ঘদিন ধরে মান ও দক্ষতা নিয়ে যে সংকট চলছে, তা কাটাতে কার্যকর পদক্ষেপ জরুরি।

সরকারপ্রধান তারেক রহমান-এর নেতৃত্বে শিক্ষা খাতে বড় পরিবর্তনের প্রত্যাশা করছে দেশবাসী। শিক্ষামন্ত্রীর এই আশাবাদী বক্তব্য সেই প্রত্যাশাকে আরও জোরালো করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর