মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে

বঙ্গভবনের বাইরে ইতিহাস: সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২

দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা সেখানে শপথ নেবে। এর আগে সকালে একই স্থানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শনিবার থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে প্রস্তুতি শুরু করেছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানিয়েছেন, সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই সংসদ সদস্যদের শপথ সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে বেশিরভাগ আসনের গেজেট প্রকাশ করেছে, ফলে নির্ধারিত সময়ের মধ্যেই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। আয়োজনের জন্য দক্ষিণ প্লাজায় অস্থায়ী মঞ্চ, নিরাপত্তা বেষ্টনী ও অতিথি বসার ব্যবস্থা করা হচ্ছে।

সাধারণত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনে শপথ পড়িয়ে থাকেন। তবে এবার শপথ অনুষ্ঠান হবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে, যা একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। অতীতে অন্তর্বর্তী সরকারও বঙ্গভবন-এ শপথ নিয়েছিল। ফলে স্থান পরিবর্তনকে অনেকেই নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর