মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে

জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে বিএনপি নেতা আলী মামুদের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ পরিবারের সদস্যদের উপস্থিতিতে একটি শৌচাগারের তালা ভেঙে তার লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে প্রেস ক্লাবের ভেতরে একটি শৌচাগারে দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ থাকায় সন্দেহ তৈরি হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তাদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে মরদেহ পাওয়া যায়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

আলী মামুদের মৃত্যুতে বিএনপি নেতাকর্মী ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতারা তার অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা দাবি করছেন, মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত প্রকাশ করা হোক এবং তদন্তে কোনো গাফিলতি না করা হোক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর