মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা

ছাগলকাণ্ডে মতিউরের আরও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯

ছাগলকাণ্ডে বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের নামে থাকা আরও প্রায় দেড় কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি শেষে আদালত এ সিদ্ধান্ত নেন। এর আগে দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন আদালতে সম্পত্তি জব্দের আবেদন করেন।

আদালতের আদেশ অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মসুরি গ্রামের মৌজায় অবস্থিত আনন্দ হাউজিং সোসাইটির একটি আবাসিক প্রকল্পে মতিউর রহমানের নামে থাকা চারটি প্লট জব্দ করা হয়েছে। এসব প্লটের মোট আয়তন ২৪ কাঠা। আদালত সূত্রে জানা গেছে, প্লটগুলোর বাজারমূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ৯৬৯ টাকা।

দুদকের আবেদনে বলা হয়, মতিউর রহমানের বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ তদন্তকালে এসব সম্পদের অস্তিত্ব পাওয়া যায়। পাশাপাশি বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পারে, তিনি ও তার পরিবারের সদস্যরা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এ কারণে তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সম্পদ স্থানান্তর রোধে জব্দ ও অবরুদ্ধ করার আদেশ প্রয়োজন হয়ে পড়ে।

এর আগে আদালত তিন ধাপে মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং ৩৩ একর জমি জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে মতিউর রহমান, তার দুই স্ত্রী ও ছেলের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করেছে দুদক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর