মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে

হান্নান মাসউদের পথসভায় যাওয়ার পথে ‘ঢিল’, আহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপি প্রার্থী আবদুল হান্নান মাসউদের পথসভায় যাওয়ার পথে ঢিল ছুড়ে দুজনকে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মো. দিদার উদ্দিন, মো. তসলিম হোসেন।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, গত শুক্রবার তালতলা বাজারে এনসিপির ‘শাপলা কলির’ একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে বিএনপি। গতকাল সন্ধ্যায় আবদুল হান্নান মাসউদ ওই এলাকায় যান। এ সময় নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়।

তবে হামলার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক। তিনি প্রথম আলোকে বলেন, বিএনপির কোনো লোক শাপলা কলির কার্যালয়ে হামলা করেনি। পথসভায় হামলার অভিযোগও ভিত্তিহীন। এনসিপি নানা ঘটনা সাজিয়ে ভোটের পরিবেশ নষ্ট করছে।

জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ‘এনসিপির পথসভায় যাওয়ার পথে অন্ধকার থেকে কে বা কারা ঢিল ছুড়েছেন। এতে দুজন আহত হয়েছেন। তবে আহত ব্যক্তিরা এনসিপি করেন না, উৎসুক হয়ে পথসভায় যাচ্ছিলেন।’ ওসি আরও বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর