মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৭:১৩

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে। কর্নাটকের উপকূলবর্তী অঞ্চলের চৌভুন্ডি দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে এই এফআইআর নথিভুক্ত করা হয়।

বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় এক আইনজীবীর আবেদনের পর বুধবার মামলা গ্রহণ করে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, একটি অনুষ্ঠানে জনপ্রিয় সিনেমা ‘কান্তারা’র প্রশংসা করতে গিয়ে রণবীর সিং দেবী চামুণ্ডার অভিনয় নকল করেন এবং তাকে ‘মহিলা ভূত’ হিসেবে উল্লেখ করেন, যা ধর্মীয়ভাবে চরম আপত্তিকর।

পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় ধর্মীয় বিশ্বাসে আঘাত, উপাস্য দেবদেবীদের অবমাননা ও সাম্প্রদায়িক অনুভূতিতে আঘাতের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রণবীর সিং। যদিও পরে তিনি প্রকাশ্যে ক্ষমা চান, তবে তাতেও আইনি প্রক্রিয়া থামেনি। এ বিষয়ে এখন পর্যন্ত অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর