মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা

ভারতে ছড়াচ্ছে নিপাহ ভাইরাস, পাকিস্তানে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:৪৮

ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পাকিস্তানে সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ অবস্থায় বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থল সীমান্তে যাত্রীদের স্ক্রিনিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিপাহ ভাইরাস বড় আকারের ফলখেকো বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এ কারণে পাকিস্তানে আগত সব যাত্রী এবং ট্রানজিট যাত্রীদের বিমানবন্দর, বন্দর ও স্থল সীমান্তে পরীক্ষা করা হবে।

মন্ত্রণালয় জানায়, কোনো যাত্রীর মধ্যে সন্দেহজনক উপসর্গ দেখা গেলে তাকে তাৎক্ষণিকভাবে আইসোলেশনে নেওয়া হবে। তবে এখন পর্যন্ত পাকিস্তানে নিপাহ ভাইরাসে আক্রান্ত কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি বলেও জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপাহ ভাইরাসে ৫টি আক্রান্তের ঘটনা রিপোর্ট হয়েছে। 

এদিকে কর্মকর্তারা বলেন, ‘নিপাহ ভাইরাস শনাক্তে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে প্রয়োজনীয় ডায়াগনস্টিক সুবিধা রয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর