মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা

“জলেই জীবন, ব্যালেটে অধিকার”: প্রথমবার ভোট দেবেন মান্তারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:৪৭

বরিশালের মান্তা সম্প্রদায়ের মানুষ এবার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের লাহারহাটে বসবাসকারী ১৭৯টি মান্তা পরিবারের প্রায় চারশ’ মানুষ এই নির্বাচনে ভোট দিতে পারবেন। এর মধ্যে শতাধিক ব্যক্তি নতুন ভোটার।

মান্তা সম্প্রদায়ের সর্দার জাকির হোসেন বলেন, “আগে ভোট আসতো, যেতো, কিন্তু আমাদের জন্য নাগরিক সুযোগ-সুবিধা ছিল কল্পনাতীত। এবার আমরা ভোটার হয়েছি। আমরা এমন প্রার্থী বেছে নেবো যিনি আমাদের দুঃখ-কষ্ট বুঝবেন।” নতুন ভোটার আলমগীর হোসেন যোগ করেন, “নৌকায় ফিরতে রাত হলে ডাঙায় পুলিশ ধরলে পরিচয়পত্র দেখাতে পারতাম না। এখন জাতীয় পরিচয়পত্র থাকায় অন্তত নিজের পরিচয় দিতে পারছি।”

ষাটোর্ধ্ব সমিরোন বিবি বলেন, নদীতে মাছ কমে যাওয়ায় অভাব নিত্যসঙ্গী, এমনকি মারা গেলে দাফনের জায়গাও সহজে মেলে না। তাই তারা চাইছেন যে প্রার্থী এই সংকট দূর করবে।

বেসরকারি সংস্থা চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির মহানন্দ দাস জানান, মান্তা সম্প্রদায়ের নাগরিকত্ব ও ভোটার হিসেবে অন্তর্ভুক্তি ছিল বড় চ্যালেঞ্জ। তাদের সচেতন করতে বহুবার গেলে এবং জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বোঝাতে প্রচুর সময় লেগেছে।

সুজন বরিশালের রফিকুল ইসলাম বলেন, “মান্তা সম্প্রদায়ের ভোট গুরুত্বপূর্ণ। যে প্রার্থী এই গোষ্ঠীর উন্নয়নের প্রস্তাব রাখবে, তার জয়ের সম্ভাবনা অনেকটাই এগিয়ে থাকবে।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর