মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা

জামায়াতের নির্বাচনী বাস ব্যবহার করবে কর্মীরা, নয় আমির

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৬, ১৪:২৭

বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মিরপুর-১০ এলাকায় মাল্টিমিডিয়া নির্বাচনী বাস উদ্বোধনের মাধ্যমে এ প্রচারণার সূচনা করেন দলের আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নানা কটূক্তি শুরু করলে, বাস ক্যাম্পেইনের টিম অর্গানাইজার আব্দুর রহমান তা স্পষ্ট করে জানান।

তিনি বলেন, “প্রচারণার জন্য এই বাস ব্যবহার করা হবে, এটি আমিরের চলাচলের জন্য নয়। আজ আমরা আনুষ্ঠানিকভাবে এই বাস উদ্বোধন করেছি।” তিনি আরও জানান, বাসের পরিকল্পনা করা হয়েছিল নভেম্বর মাসে, নির্বাচনী ব্র্যান্ডিং কালারের আলোকে। নির্বাচনের শুরু থেকে এই ব্র্যান্ডিং কালার ব্যবহার করা হচ্ছে, তাই কোনো কপির অভিযোগ অযৌক্তিক।

আব্দুর রহমান বলেন, “আমরা কপি করিনি, বরং আমাদের নির্বাচনী ব্র্যান্ডিং কালার তারা কপি করেছে।” এই মন্তব্য নির্বাচনী প্রচারণার স্বচ্ছতা এবং দলীয় পরিকল্পনা নিরপেক্ষভাবে প্রতিপাদনের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর