মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা

মির্জা আব্বাস দেশের ‘এক নম্বর ক্রিমিনাল ও গডফাদার’: নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র অভিযোগ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১৮:২৩

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল ও গডফাদার হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা নির্বাচনী প্রচারণা করতে গিয়েছি, সেখানে এসে আমাদের হ্যারাস করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। আমরা কোনো দলের বিরুদ্ধে না, কোনো ব্যক্তি বিরুদ্ধেও না—আমরা এই চাঁদাবাজি ও সন্ত্রাসী সিস্টেমের বিরুদ্ধে।”

তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চলছে এবং এর পাহারাদার হিসেবে ছাত্রদল-যুবদল কাজ করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “যদি এই এলাকায় চাঁদাবাজির পাহারাদার ছাত্রদল হয়, তাহলে তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই হবে।”

মির্জা আব্বাসকে উদ্দেশ করে এনসিপির এই নেতা বলেন, “আজ মিডিয়ার সামনে আমি বলে যাচ্ছি—বাংলাদেশে যদি ক্রিমিনাল র‍্যাঙ্কিং করা হয়, তাহলে এক নম্বর গডফাদার ও ক্রিমিনাল হবেন মির্জা আব্বাস। আমি বেঁচে থাকতে বলে গেলাম, আমি না থাকলেও আপনারা প্রমাণ পাবেন।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর