মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা

লক্ষ্মীপুরে জামায়াত আমীরের নির্বাচনী জনসভা শুক্রবার

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৬, ১৬:৫১

আগামী ৩০ জানুয়ারি শুক্রবার জামায়াত আমীরের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা জামায়াত সংবাদ সম্মেলন করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা জামায়াতের আয়োজনে লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জনসভার আয়োজন এবং প্রস্তুতির বিস্তারিত জানানো হয়। আয়োজিত সংবাদ সম্মেলনের সভাপতি জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া তার বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনের আগে ভোটাধিকার, ন্যায়বিচার ও সুশাসনের দাবিতে ৩০ জানুয়ারি দুপুর ৩ ঘটিকার সময় লক্ষ্মীপুর সরকারি আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আমীরে জামায়াতের নির্বাচনী জনসভা আয়োজন করা হচ্ছে। আমাদের আশা, সভায় দুই লাখ মানুষ অংশ নেবে এবং শহরের পুরো এলাকা লোকারণ্য থাকবে।

সংবাদ সম্মেলনের প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম জনসভায় গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান। এছাড়া জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোর সার্বিক নজরদারি ও সহযোগিতা থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবীর মুরাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান প্রমুখ।

উল্লেখ, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি একই মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর