মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

বিশ্বকাপ কাভারে আর বাধা নেই, আইসিসির কাছ থেকে অ্যাক্রিডিটেশন পাচ্ছেন বাংলাদেশি সাংবাদিকরা

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৭:৫০

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে অ্যাক্রিডিটেশন পাচ্ছেন বাংলাদেশি সাংবাদিকরা। যাচাই-বাছাই শেষে ইতোমধ্যে বেশ কয়েকজন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন অনুমোদন দেওয়া হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে বসে কাভার করতে বাংলাদেশ থেকে শতাধিক সাংবাদিক আইসিসির কাছে আবেদন করেছিলেন। আবেদন গ্রহণের পর ধাপে ধাপে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও নথি চাওয়া হয়।

আইসিসির নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র জমা দেওয়ার পর যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর নগর আইসিসি অফিস থেকে বাংলাদেশি সাংবাদিকদের একটি অংশকে অ্যাক্রিডিটেশন প্রদান করা হয়েছে।

নিরাপত্তাজনিত কিছু আলোচনার কারণে অ্যাক্রিডিটেশন নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও শেষ পর্যন্ত বাংলাদেশি সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের সুযোগ বহাল থাকছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর