মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

খুলনায় আজ জামায়াত আমিরের জনসভা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৪

নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ মঙ্গলবার খুলনা যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিকেল সাড়ে ৩ টায় তিনি খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।

খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করেছে। ইতোমধ্যেই মঞ্চ তৈরিসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে যশোর পৌঁছাবেন। সকাল সাড়ে ৯টায় যশোর ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। পরে তিনি সাতক্ষীরায় যাওয়ার পথে কলারোয়া ও ডুমুরিয়ায় পথসভা এবং দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির ভাষণ দেবেন। সেখান থেকে তিনি দুপুর ২টায় খুলনায় পৌঁছাবেন।

বেলা সাড়ে ৩টার দিকে খুলনা সার্কিট হাউজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন। পরে তিনি বাগেরহাটে সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

খুলনার জনসভায় বিশেষ অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির ও জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর