মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গুঞ্জন সত্যি নয়, দেশেই আছেন বিসিবি সভাপতি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৪:২৪

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশেই অবস্থান করছেন, যদিও রোববার তার দেশত্যাগের গুঞ্জন ছড়িয়েছিল। দেশের ক্রিকেটে চলমান সমস্যা ও কর্মকর্তাদের পদত্যাগ-ফেরতির মধ্যে এই গুজব উত্তেজনা সৃষ্টি করেছিল।

দেশ ছেড়ে যাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশেই অবস্থান করছেন, আজ সোমবার সকালে বিসিবি কার্যালয়েও এসেছেন তিনি।

এর আগে, রোববার সন্ধ্যা থেকেই গুঞ্জন ছিল অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি। বেশ কিছু গণমাধ্যম এই নিয়ে সংবাদও প্রচার করে।মিডিয়া প্রশিক্ষণ

অবশ্য সন্ধ্যায় বুলবুল প্রথমে প্রকাশ্যে দেশ ছাড়ার বিষয়ে অস্বীকৃতি জানিয়ে দৃঢ়ভাবে দাবি করেন, তিনি বিসিবির কাজেই ব্যস্ত আছেন এবং এখন দেশ ছাড়ছেন না। এই বক্তব্য সাময়িক পরিস্থিতি সামাল দিলেও কয়েক ঘণ্টা পরই তার দেশত্যাগের খবরে বড় ধোঁয়াশা সৃষ্টি করে। শুরু হয় নানা কানাঘুঁষা। ফলে রাতভর সরগরম হয়ে ছিল ক্রিকেটপাড়া।

তবে সবকিছু গুঞ্জন প্রমাণ করে আজ (২৬জানুয়ারি) বিসিবিতে হাজির হোন বিসিবি সভাপতি। এ সময় শের-ই-বাংলায় মাঠের চারপাশে পায়চারি করতে দেখা যায় তাকে।

উল্লেখ্য, কঠিন সময় চলছে দেশের ক্রিকেটে। মাঠ ও মাঠের বাহিরে নানা সমস্যায় জর্জরিত বাংলাদেশ ক্রিকেট।

একদিকে বাংলাদেশ দলের খেলা হচ্ছে না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে, অন্যদিকে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে বিসিবির এক পরিচালককে নিয়ে। প্রভাবশালী আরো এক পরিচালক করেছেন পদত্যাগ।

এছাড়া মাত্র সপ্তাহ খানেক আগে ক্রিকেটারদের দাবির মুখে অব্যাহতি পাওয়া অন্য এক পরিচালক ফিরে পেয়েছেন পুরনো দায়িত্ব। পরপর এমন নানা ঘটনায় যখন উত্তপ্ত বিসিবি, তখন হঠাৎ আলোচনায় আসে বিসিবি সভাপতির দেশ ছাড়ার খবর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর