মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আর্সেনালের মাঠে পাঁচ গোলের থ্রিলারে শেষ হাসি ইউনাইটেডের

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৪:১৪

ভাগ্যের সুপ্রসন্ন ছোঁয়ায় ঘরের মাঠে প্রথমে এগিয়ে যায় আর্সেনাল। তবে বিরতির কিছুক্ষণ আগে এবং মাঠে ফিরে জোড়া গোলে লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ দিকে সমতায় ফেরে গানাররা। তবে অল্প সময়ের মধ্যেই ফের এগিয়ে যায় রেড ডেভিলরা। এরপর সমতাসূচক গোলেরও দেখা পায়নি মিকেল আর্তেতার শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লীগে রোববার ৩-২ গোলে শেষ হাসি হাসে ইউনাইটেড। এদিনের হারে শিরোপার দৌড়ে বড় হোঁচট খেলো আর্সেনাল। অন্যদিকে, টানা দু’টি বড় ম্যাচ জিতে এখনই আত্মহারা হচ্ছেন না রেড ডেভিলদের অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিক।

প্রিমিয়ার লীগে শেষ ম্যাচে ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নেয় ইউনাইটেড। পরের জয়টি ২০১৭-এর ডিসেম্বরের পর আর্সেনালের মাঠে তাদের প্রথম। এদিনের জয়ে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্টে টেবিলের চারে উঠে এসেছে ইউনাইটেড। অন্যদিকে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকা (২ ড্র, ১ হার) আর্সেনাল সমান ম্যাচে ৫০ পয়েন্টেই শীর্ষে থাকলো। ২৩ ম্যাচে ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে সিটি। তবে এখনও সতর্ক থাকছেন ইউনাইটেড কোচ ক্যারিক। ম্যাচশেষে তিনি বলেন, “আমি আত্মহারা হয়ে পড়ছি না। আমাদের সামনে বড় কিছু ম্যাচ পাচ্ছি, আরও বড় ম্যাচ আসছে। কারণ প্রতিটি ‘পরবর্তী’ ম্যাচই হলো সবচেয়ে বড় ম্যাচ। তাই আমরা খুব বেশি আত্মহারা হয়ে উঠছি না। আমাদের সামনে সত্যিই কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেখানে আমাদের উন্নতি অব্যাহত রাখতে হবে।”

তবে সিটি ও আর্সেনালের বিপক্ষে টানা দু’টি জয় তাদের অনুপ্রেরণার যোগান দিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সিটি এবং আর্সেনালকে হারানোর ফলে প্রচুর আবেগ, শক্তি এবং আত্মবিশ্বাস রয়েছে, যা আপনি গ্রহণ করতে পারেন। তবে একইসঙ্গে (আমাদের) বিনয়ী থাকতে হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর