মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

আবেগে ভাসলেন হেমা মালিনী

ধর্মেন্দ্র এই সম্মানের যোগ্য ছিলেন বহু আগেই

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১৩:৫৭

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে ভূষিত করেছে ভারত সরকার। ভারতীয় চলচ্চিত্রে কয়েক দশকের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া এই সম্মান নিয়ে গর্বের পাশাপাশি কিছুটা আক্ষেপও প্রকাশ করেছেন তাঁর স্ত্রী, বর্ষীয়ান অভিনেত্রী ও সাংসদ হেমা মালিনী।

প্রতিক্রিয়ায় হেমা মালিনী বলেন, ধর্মেন্দ্র শুধু একজন মহান অভিনেতাই নন, একজন অসাধারণ মানুষও ছিলেন। তাঁর মতে, এই সম্মান ধর্মেন্দ্রের প্রাপ্য ছিল অনেক আগেই। মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও বিপদের সময় পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল।

দেরিতে স্বীকৃতি পেলেও সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে হেমা মালিনী সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় জানান, ধর্মেন্দ্রর চলচ্চিত্রে অবদানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ায় তিনি গর্বিত।

ষাট থেকে নব্বইয়ের দশক পর্যন্ত রূপালি পর্দায় ধর্মেন্দ্র ছিলেন একচ্ছত্র আধিপত্যের প্রতীক। তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল সমাজের সব স্তরে। মৃত্যুর পর এই সম্মান যেন শোকের মাঝেও ভক্তদের জন্য এক ধরনের সান্ত্বনা হয়ে এসেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর