মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ফিলিপিন্সে ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত, নিখোঁজ ২৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৬, ১২:১৭

দক্ষিণ ফিলিপিন্সের বাসিলান প্রদেশে ৩৫০ জনের বেশি আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু এবং ২৮ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দিবাগত মধ্যরাতের পর জাম্বোয়াঙ্গা থেকে দক্ষিণ সুলুর জোলে দ্বীপের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। ফিলিপিন্সের কোস্টগার্ড (পিসিজি) জানিয়েছে, জাম্বোয়াঙ্গা ছেড়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর বিপদ সংকেত জারি করে ফেরিটি।

এসময় ফেরিতে ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন। পিসিজি জানিয়েছে, বাসিলান প্রদেশের উপকূল থেকে প্রায় এক নটিক্যাল মাইল (প্রায় ২ কিলোমিটার) ফেরিটি ডুবে যায়। এসময় আবহাওয়া ভালো ছিল। প্রাথমিকভাবে বেঁচে যাওয়া অনেককে উদ্ধার করে নিকটবর্তী বালুক-বালুক দ্বীপে নিয়ে যাওয়া হয়।

পরে আহতদের রাজধানীর হাসপাতালে ভর্তি করা হয়। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া বার্তা সংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত অন্তত ৩১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের মৃত্যু তথ্য নিশ্চিত হওয়া গেছে। এখন ২৮ জন নিখোঁজ রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

তিনি আরো জানান, ফেরি ডুবে যাওয়ার কারণ এখনো জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হবে। ফেরি ছাড়ার সময় কোস্টগার্ডের ছাড়পত্র পেয়েছিল এবং এতে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ নেওয়া হয়নি।

ঘন ঘন ঝড়, ফিটনেসবিহীন জাহাজ ও অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে প্রায়ই ফেরিডুবির ঘটনা ঘটে ফিলিপাইনে। শুক্রবার চীন যাওয়ার পথে একটি ফেরি ডুবে ২ ফিলিপিনো নাবিক মারা যান। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন।

তারও আগে গত সোমবার একটি জাহাজ ডুবে অন্তত ৬ জন নিহত ও ৯ জন নিখোঁজ হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর