মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যে প্রেক্ষাগৃহে চলছে সালমান শাহের তিন সিনেমা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৬:৪৩

প্রায় তিন দশক আগে না ফেরার দেশে পাড়ি জমালেও চিত্রনায়ক সালমান শাহ আজও বাংলা সিনেমার দর্শকের কাছে আবেগের এক অমলিন নাম। সময় যতই গড়াক, তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একটুও। বছরের বিভিন্ন সময় দেশের কোনো না কোনো প্রেক্ষাগৃহে এখনো নিয়মিতভাবে প্রদর্শিত হয় তার অভিনীত চলচ্চিত্র।

সেই ধারাবাহিকতায় এবার সালমান শাহকে ঘিরে বিশেষ সপ্তাহব্যাপী আয়োজন করেছে পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাস।

‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামের এই আয়োজনে দর্শকদের জন্য প্রদর্শিত হচ্ছে অভিনেতার তিনটি জনপ্রিয় চলচ্চিত্র—‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’।
এই আয়োজন প্রসঙ্গে এক ভিডিও বার্তায় লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানায়, “কিছু নায়ক শুধু সিনেমায় আসেন, আর কিছু নায়ক পুরো চিত্রজগৎটাই বদলে দেন। সালমান শাহ তেমনই একজন। তাঁর নাম হয়ে উঠেছিল একটি পুরো প্রজন্মের অনুভূতি।

তাঁর বিদায় আজও লাখ লাখ সিনেমাপ্রেমীকে কাঁদায়। লায়ন সিনেমাসে আবারও বড় পর্দায় তাঁর সিনেমা দেখার সুযোগ এসেছে।”
জানা গেছে, প্রতিদিন প্রতিটি সিনেমার দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। এই বিশেষ আয়োজন চলবে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পর্যন্ত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর