মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

‘নির্বাচনে জিতলে বার্সেলোনা থেকে মেসিকে তার প্রাপ্য সম্মাননা দিব’

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬, ১৬:১১

মাঠের পারফরম্যান্সে আবারও দর্শকদের মুগ্ধ করছে বার্সেলোনা। মাঠের খেলায় ফর্মে থাকলেও মাঠের বাইরে ক্লাবটির অভ্যন্তরীণ রাজনীতিতে বাড়ছে উত্তাপ। আগামী ১৫ মার্চ কাতালান ক্লাবটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের নির্বাচনে অন্যতম শক্ত প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট ঘোষণা দিয়েছেন, তিনি জয়ী হলে সবার আগে যোগাযোগ করবেন ক্লাবের সাবেক মহাতারকা লিওনেল মেসির সঙ্গে।

কাতালান উদ্যোক্তা ফন্ট জানান, মেসিকে আবার বার্সেলোনার সঙ্গে যুক্ত করাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, নির্বাচনে জিতলে প্রথম ফোন কলটি যাবে মেসির কাছেই। সরাসরি কিংবা পরোক্ষভাবে তার সঙ্গে যোগাযোগের পথ তার জানা আছে বলেও দাবি করেন তিনি। ক্লাবের ইতিহাসের বড় বড় কিংবদন্তিদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করাই তার পরিকল্পনার অন্যতম অংশ।

বার্সেলোনার ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেসির নামই সবার আগে আসে। ক্লাবের জার্সিতে ৬৭২ গোলের পাশাপাশি তিনি জিতেছেন ৩৫টি শিরোপা। তবে আর্থিক সংকটের কারণে ২০২১ সালে তাকে বার্সার মায়া ত্যাগ করে পিএসজিতে চলে যেতে হয়।

ফন্ট বলেন, মেসিই বার্সেলোনার পরিচয়। নির্বাচনে জয়ী হলে তারা মেসির সামনে নিজেদের পরিকল্পনা তুলে ধরবেন এবং ক্লাবে মেসির প্রাপ্য সম্মান নিশ্চিত করবেন।

বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তার কঠোর সমালোচনা করে ফন্ট বলেন, মেসির মতো একজন খেলোয়াড়, ব্র্যান্ড ও প্রতীকের সঙ্গে সম্পর্ক হারানো ক্লাবের জন্য বড় ক্ষতি। তার মতে, খেলাধুলা, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক—এই তিনটি ক্ষেত্রেই মেসির সঙ্গে আবার সংযোগ স্থাপন করা জরুরি। যদিও তিনি স্বীকার করেন, মেসিকে ফেরানো মোটেও সহজ কাজ নয়।

বর্তমানে মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। গত বছর তিনি ক্লাবটির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। অনেকের ধারণা, ক্যারিয়ারের শেষ সময়টা তিনি যুক্তরাষ্ট্রেই কাটাতে পারেন। তবে একাধিকবার মেসি জানিয়েছেন, অবসর জীবনে পরিবারসহ বার্সেলোনাতেই থাকতে চান।

ভিক্টর ফন্টের এই মেসি-ফেরানোর প্রতিশ্রুতি ইতোমধ্যে নির্বাচন ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত নির্বাচনের ফলই নির্ধারণ করবে, মেসিকে কেন্দ্র করে বার্সেলোনার ভবিষ্যৎ পরিকল্পনা কোন পথে এগোবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর