মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

টাঙ্গাইলে ৩০০ শিক্ষক নির্বাচন, ছয় ক্যাটাগরিতে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৬, ১৫:৪৭

কাজী রিপন, টাঙ্গাইল

শিক্ষার মানোন্নয়নে অনলাইনভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেছে শাহীন শিক্ষা পরিবার। প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে ছয়টি ক্যাটাগরিতে মোট ৩০০ জন শিক্ষক নির্বাচন করা হয়। আজ শনিবার টাঙ্গাইলের বিশ্বাস বেতকার ট্রেনিং সেন্টারে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক মাছুদুল আমীন শাহিন বলেন, শিক্ষার্থীর মানোন্নয়নের জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরির বিকল্প নেই। আমরা বিশ্বাস করি শিক্ষক যখন প্রশিক্ষিত হন, তখন শিক্ষার্থীর শেখা সহজ, প্রাণবন্ত ও কার্যকর হয়।

তিনি আরও বলেন,ভবিষ্যতেও শিক্ষক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিয়মিত প্রশিক্ষণ, মূল্যায়ন, মেন্টরিং ও গবেষণাভিত্তিক কার্যক্রম চালু থাকবে ইনশাআল্লাহ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীর বয়স, স্তর ও শেখার চাহিদা অনুযায়ী শিক্ষক তৈরি করাই তাদের মূল লক্ষ্য। সংশ্লিষ্টদের আশা এ উদ্যোগ শিক্ষার্থীর মানোন্নয়ন এবং সার্বিক শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর