মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

শারীরিক গড়ন নিয়ে তীব্র কটাক্ষের শিকার আমিরকন্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৬, ১৪:৪৩

চেহারা ও শারীরিক গঠন নিয়ে কটাক্ষ— নতুন নয়। এবার সেই তির্যক মন্তব্যের শিকার হলেন বলিউড তারকা আমির খানের কন্যা আইরা খান। সম্প্রতি মুম্বাই ম্যারাথনে অংশ নেওয়ার সময় তাঁর পোশাক ও শরীরের গঠন নিয়ে এক বিনিয়োগকারীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই মন্তব্যের বিরুদ্ধে এবার সরব হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অভিনব শুক্লা।

মুম্বাই ম্যারাথনে আইরার পরনে ছিল কালো শর্টস ও সাদা ভেস্ট। সেই ছবি শেয়ার করে একটি পোস্টে লেখা হয়, “ইনি আইরা খান, আমির খানের কন্যা। এখানে পোশাক সমস্যা নয়, সমস্যা শরীরের গড়নে। আমি বুঝতে পারি না, মানুষ কেন নিজের শরীর অনুযায়ী পোশাক পরেন না।

অশালীন দেখালেও নির্লজ্জভাবে ঘুরে বেড়ান। স্টাইল কখনও শালীনতাকে বাদ দিয়ে হতে পারে না।”

Aamir Khan’s daughter at the Tata Mumbai Marathon

এই মন্তব্য ঘিরেই ক্ষোভ প্রকাশ করেন অভিনব শুক্লা। নিজের পোস্টে তিনি লেখেন, “আইরা একমাত্র তারকাসন্তান, যাঁকে প্রকৃত অর্থে মাটির মানুষ বলা যায়।

ওঁর মধ্যে কোনও নাকউঁচু মনোভাব নেই, কোনও বিষয়ে নাটকও করেন না। পাঁচ জন দেহরক্ষী বা সহকারী নিয়ে ঘোরেন না। আইরা ও তাঁর ভাই সাধারণ মানুষের মতো পোশাক পরেন, রিকশায় যাতায়াত করেন। এখানে সমস্যাটা কোথায়, আমি বুঝতে পারি না।”
অভিনব আরো লেখেন, “উনি অন্তত নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করছেন। কে কী পোশাক পরবেন, সেটা একান্তই ব্যক্তিগত বিষয়।”

এবারই প্রথম নয়— শারীরিক গঠন ও অতিরিক্ত ওজন নিয়ে আগেও প্রকাশ্যে কথা বলেছেন আইরা খান। গত মাসেই এক সাক্ষাৎকারে তিনি জানান, এক সময় নিজের চেহারা দেখে তীব্র হীনম্মন্যতায় ভুগতেন।

আইরা বলেছিলেন, “আমি চুপিচুপি আয়নায় তাকিয়ে সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিতাম। মনে হত, আমি খুব মোটা। তাই আমি অযোগ্য।” মেয়ের মানসিক অবস্থার কথা বুঝে তাঁকে নিয়ে চিকিৎসার জন্য জার্মানিতেও গিয়েছিলেন আমির খান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর