মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

লক্ষ্মীপুরে ৪টি আসনে ২৯ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

মুহাম্মদ তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৬, ১৬:৫১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 
 
এ সময় জেলার ৪টি সংসদীয় আসনের বিভিন্ন দলের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে স্ব স্ব প্রতীক বরাদ্দ নেন। 
শুরুতে লক্ষ্মীপুর-১ আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়া ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির মাহবুব আলম শাপলা কলি, ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী হাত পাখা প্রতীক বরাদ্দ পান। 
লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। এ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতের রুহুল আমিন ভূঁইয়া বরাদ্দ পান দাঁড়িপাল্লা প্রতীক। 
 
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতের ড. মুহাম্মদ রেজাউল করিম বরাদ্দ পান দাঁড়িপাল্লা প্রতীক। ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ইব্রাহীম বরাদ্দ পান হাতপাখা প্রতীক। 
লক্ষ্মীপুর-৪ আসনে বিএনপির প্রার্থী আশ্রাফ উদ্দিন নিজান বরাদ্দ পান ধানের শীষ প্রতীক। ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতের এআর হাফিজ উল্লাহ বরাদ্দ পান দাঁড়িপাল্লা প্রতীক। জেএসডির তানিয়া রব বরাদ্দ পান তাঁরা প্রতীক। ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ হাতপাখা প্রতীক বরাদ্দ পান৷ 
এছাড়া জেলার এই ৪টি সংসদীয় আসনে অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়। 
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান প্রতীক বরাদ্দের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধি নিয়ে কথা বলেন এবং তা অনুসরণের জন্য সকলের নিকট আহবান জানান।
 
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল রশিদ, ৪টি সংসদীয় আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর