মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

বিয়ের গুঞ্জনের মাঝেই ৮৪ কোটি টাকার মামলায় জড়াল ধানুশের সিনেমা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৬:৩৪

দক্ষিণী তারকা ধানুশকে ঘিরে দ্বিতীয় বিয়ের গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক সেই সময় বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে তার অভিনীত একটি সিনেমা। বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই এই অভিনেতার ছবি নিয়ে শুরু হয়েছে কপিরাইট ও স্বত্বসংক্রান্ত বিতর্ক।

ধানুশ ও কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘তেরে ইশক মে’ মুক্তির পর দর্শক ও বক্স অফিসে ইতিবাচক সাড়া পেলেও এবার সেটি আইনি প্রশ্নের মুখে। সিনেমাটির পরিচালক আনন্দ এল রাই ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৮৪ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের জনপ্রিয় সিনেমা ‘রাঞ্ঝনা’র স্মৃতি ও আবেগ ব্যবহার করে ‘তেরে ইশক মে’কে পরিকল্পিতভাবে একটি ‘স্পিরিচুয়াল সিক্যুয়েল’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। অথচ ‘রাঞ্ঝনা’র মেধাস্বত্ব পুরোপুরি অন্য একটি স্টুডিওর অধীনে রয়েছে।

মামলায় দাবি করা হয়েছে, মূল ছবির অনুমতি ছাড়া কোনো সিক্যুয়েল, প্রিক্যুয়েল বা রিমেক নির্মাণ করা আইনবিরুদ্ধ। এমনকি ছবিটির প্রচারে পুরনো সিনেমার জনপ্রিয়তা ব্যবহার করাও বাণিজ্যিক নিয়মের লঙ্ঘন।

এছাড়া দুই সিনেমায় একই অভিনেতার অভিনীত ‘মুরারি’ চরিত্রটি পুনরায় ব্যবহার করা নিয়েও আপত্তি তোলা হয়েছে। অভিযোগকারীদের মতে, অনুমতি ছাড়া চরিত্রটির বাণিজ্যিক ব্যবহার সরাসরি কপিরাইট লঙ্ঘনের শামিল।

আরও বলা হয়েছে, ‘তেরে ইশক মে’–তে ধানুশের চরিত্রের আবেগ, সংলাপ ও দর্শন আগের ছবির চরিত্রের সঙ্গে অত্যন্ত মিল রয়েছে, যা ইচ্ছাকৃত অনুকরণের ইঙ্গিত দেয়।

অন্যদিকে পরিচালক আনন্দ এল রাইয়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, নতুন সিনেমাটি সম্পূর্ণ ভিন্ন গল্পে নির্মিত এবং এটি কোনোভাবেই আগের ছবির সিক্যুয়েল নয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর