মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে

১০ জনের সোসিয়েদাদের কাছে হার, থামল বার্সেলোনার টানা জয়

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৬:২৭

অবশেষে থেমে গেল বার্সেলোনার দুর্দান্ত জয়রথ। টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর রোববার রাতে ১০ জনের রিয়াল সোসিয়েদাদের কাছে ২–১ গোলে হেরে যায় কাতালান জায়ান্টরা। এই হারের ফলে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল মাত্র এক পয়েন্টে।

নতুন কোচ পেলেগ্রিনো মাতারাজ্জোর অধীনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সোসিয়েদাদ। ম্যাচের প্রথম মিনিটেই মিকেল ওয়ারজাবলের গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে বার্সার হয়ে ফেরমিন লোপেজের দূরপাল্লার শট ফাউলের কারণে গণ্য হয়নি। লামিন ইয়ামাল ডান প্রান্ত দিয়ে একাধিকবার আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত গনসালো গুয়েদেসের ক্রসে দুর্দান্ত ভলিতে স্বাগতিকদের এগিয়ে দেন ওয়ারজাবল।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। সোসিয়েদাদের গোলরক্ষক একের পর এক দুর্দান্ত সেভ করলেও ৭০ মিনিটে ইয়ামালের ক্রসে হেড করে গোল করে দলকে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র এক মিনিট পর আবারও গনসালো গুয়েদেসের গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ।

ম্যাচের শেষ দিকে কার্লোস সোলার লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। শেষ মুহূর্ত পর্যন্ত চাপ বাড়ালেও বার্সেলোনার ভাগ্য সহায় হয়নি। যোগ করা সময়ে রাশফোর্ডের কর্নার কিক পোস্টে লেগে ফিরে গেলে হারের হতাশা নিয়েই মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

ম্যাচ শেষে কোচ হ্যান্সি ফ্লিক বলেন, দল ভালো খেললেও ভাগ্য সহায় ছিল না। কিছু ম্যাচে হার এড়ানোর মতো নির্দিষ্ট কারণ পাওয়া যায় না, এটি তেমনই একটি দিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর