মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ভারতে না খেললে বাংলাদেশকে বদলাবে স্কটল্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৬:২২

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অনড়। তবে সূচি বা ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে নারাজ আইসিসি। দুই পক্ষের এই অবস্থান এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করছে না।

এফপির তথ্য অনুযায়ী, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতের ভেন্যুতে খেলতে রাজি না হয়, তবে তাদের জায়গা নেবে স্কটল্যান্ড। কারণ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ না পাওয়া দলের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী বর্তমানে স্কটল্যান্ড।

আইসিসি বিসিবিকে আগামী বুধবার পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময় দিয়েছে। এর আগে ঢাকায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি চূড়ান্তভাবে তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানায়। প্রয়োজনে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দেওয়া হয়, কিন্তু আইসিসি কোনো সমাধান দেয়নি।

বাংলাদেশ ‘সি’ গ্রুপে থাকছে, যেখানে তাদের সব ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইতে হওয়ার কথা। অন্যদিকে পাকিস্তানের সব ম্যাচ রাজনৈতিক কারণে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায় আয়োজন করা হয়েছে। বাংলাদেশও একই সুবিধা দাবি করেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক ও বৈধ বলে উল্লেখ করে বিসিবির অবস্থানকে সমর্থন জানিয়েছে এবং পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি আপাতত স্থগিত করেছে।

ভারতে না যাওয়ার বিষয়টি মূলত আইপিএল সংক্রান্ত ইস্যুতে এসেছে। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হলে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানায়।

সূচি অনুযায়ী, বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে একই ভেন্যুতে খেলা হবে এবং শেষ ম্যাচে মুম্বাইতে নেপালের সঙ্গে মাঠে নামবে টাইগাররা। বুধবারের মধ্যেই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য চূড়ান্ত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর