মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

গঠন হলো নবগঠিত সার্টিফিকেশন বোর্ড, খিজির হায়াত ও নওশাবার অংশগ্রহণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৩:৩৬

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বিলুপ্তির পর গঠিত সার্টিফিকেশন বোর্ডে আবারও যুক্ত হয়েছেন চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান। একই সঙ্গে নবগঠিত বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

রাজনৈতিক পরিবর্তনের পর প্রায় দেড় বছর আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রথমবারের মতো সরকার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে।

সেসময় বোর্ডের সদস্য ছিলেন কাজী নওশাবা, ইকবাল এহসানুল কবির, খিজির হায়াত খান ও তাসমিয়া আফরিন। তবে খিজির হায়াত খান ব্যক্তিগত কারণে বোর্ডের দুই মাস পর পদত্যাগ করেন।

এবার সরকার নতুনভাবে সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে। এতে সদস্য হিসেবে রয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, পরিচালক খিজির হায়াত খান, পরিচালক তাসমিয়া আফরিনসহ ১৫ জন।

গত ১৪ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব তাসলিমা নূর হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩-এর ধারা অনুযায়ী বোর্ড গঠন করা হয়েছে।

নবগঠিত বোর্ডের চেয়ারম্যান হবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিব, আর সদস্যসচিব থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

১৫ সদস্যের বোর্ডে আরও অন্তর্ভুক্ত রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর