মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ভিক্ষুক নিহত, আহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১৩:১৭

চট্টগ্রামের মীরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলেই এক পথচারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গাড়ির চালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহমান (৪২)। তিনি উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার নিজামপুর সরকারি কলেজ এলাকায় সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। উল্টে যাওয়ার আগে পাশে থাকা পথচারী ভিক্ষুককে ধাক্কা দেয় গাড়িটি। এতে সড়ক বিভাজকের সঙ্গে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, 'সোমবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের টিম গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিহতের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

দুর্ঘটনার পর সড়কের চট্টগ্রামমুখী লেনে কিছুটা যানজট দেখা দেয়।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর