মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

শুল্কারোপ ইস্যুতে ঐক্যের বার্তা দিলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৬, ১২:০৬

ইউরোপের আটটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইউরোপ কখনোই জিম্মি হবে না এবং মহাদেশটি ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের আটটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব ধরনের পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে, যা পরবর্তীতে বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে এবং কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

এই তালিকায় রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড। এসব দেশ গ্রিনল্যান্ড সংক্রান্ত মার্কিন অবস্থানের বিরোধিতা করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইউরোপীয় নেতাদের ধারণা।

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ ও সম্ভাব্য দখল পরিকল্পনা ইউরোপজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। ইউরোপীয় নেতারা যৌথভাবে শুল্কারোপের নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ সহযোগিতার পরিবেশ ক্ষতিগ্রস্ত করে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেন, ইউরোপ সহযোগিতা চায়, সংঘাত নয়। একই সঙ্গে তিনি ইউরোপীয় সম্প্রদায়ের মৌলিক মূল্যবোধে অটল থাকার কথা পুনর্ব্যক্ত করেন।

এদিকে ইউরোপীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের অংশ হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গ্রিনল্যান্ডের নিরাপত্তা এবং ন্যাটোর সম্মিলিত দায়িত্বের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, মিত্র দেশগুলোর ওপর শুল্কারোপ ন্যাটোর সম্মিলিত নিরাপত্তা চেতনার সঙ্গে সাংঘর্ষিক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর