মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে শুভসূচনা মেয়েদের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৬:৪৮

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যর্থতার দিনে জ্বলে উঠল শারমিন আক্তার সুপ্তার ব্যাট। টপ অর্ডারে তার ঝড়ো ফিফটির পর বল হাতে ভেলকি দেখালেন নাহিদা আক্তার। অলরাউন্ড পারফরম্যান্সে যুক্তরাষ্ট্রকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে শুভসূচনা করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে টাইগ্রেসরা। বাংলাদেশের দেওয়া ১৬০ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৩৮ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ২৬ রানে ওপেনার দিলারা আক্তার ফেরার পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও (২) দ্রুত সাজঘরে ফেরেন। তবে তিন নম্বরে নেমে দলের হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা। অভিষিক্ত জুহেইরিয়া ফেরদৌস (১৭) ফেরার পর সোবহানা মোশতারিকে নিয়ে ইনিংস মেরামত করেন তিনি।

মোশতারি ২৯ বলে ৩২ রান করে সঙ্গ দিলেও একপ্রান্ত আগলে রেখে ঝড় তোলেন সুপ্তা। ৩৯ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসেই লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৯ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল যুক্তরাষ্ট্র। উদ্বোধনী জুটিতে ৪২ রান তোলে তারা। সপ্তম ওভারে রাবেয়া খান ওপেনার দিশা দিঙ্গারাকে (২৩) ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন। আরেক ওপেনার চেতনা প্রজ্ঞায়ালা ৩১ বলে ৩৬ রান করে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করলেও তাকে থামান রিতু মনি।

এরপরই শুরু হয় নাহিদা আক্তারের ঘূর্ণিজাদু। বাঁহাতি এই স্পিনারের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যুক্তরাষ্ট্রের মিডল অর্ডার। শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেললেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। নাহিদা ৪ ওভারে ২৪ রান খরচায় ৪টি এবং রিতু মনি সমান রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।

এই জয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার দৌড়ে এগিয়ে গেল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে নিগার সুলতানার দল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর