মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ইসির সামনে দুই ঘণ্টা ধরে সড়কে বসে ছাত্রদলের ‘ঘেরাও কর্মসূচি’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৫:২৩

ব্যালট পেপার নিয়ে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে সড়কে বসে দুই ঘণ্টা ধরে ‘ঘেরাও কর্মসূচি’ পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে আগারগাঁওয়ে ইসির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। দুপুর দেড়টা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণভাবে সড়কে বসে প্রতিবাদ জানান।

কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন থানা ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। প্রায় সব ইউনিটের প্রতিনিধিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ব্যালট পেপার ইস্যুসহ একাধিক বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে তাদের গুরুতর আপত্তি রয়েছে। তাঁর অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করাচ্ছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট গোষ্ঠীর নেতারা নিয়মিতভাবে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছাড়াই নির্বাচন কমিশন ও সচিবালয়ে অবাধে যাতায়াত করছেন।

রাকিবুল ইসলাম রাকিব জানান, জবাবদিহিতা নিশ্চিত করতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এদিকে ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ইসি কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। সকাল থেকেই পুলিশ, র‍্যাব ও কোস্টগার্ড মোতায়েন ছিল। দুপুরের পর সেখানে সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর