মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • খামেনির মৃত্যুর পর তেহরানে ‘সিংহাসনের লড়াই’—শেষে জয় মোজতবার
  • ইউরোপের দেশগুলো নাকচ করলো ট্রাম্পের হরমুজ আহ্বান, কূটনৈতিক পথেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাজ্য
  • শ্রাবন্তীর খোলামেলা স্বীকারোক্তি: "আইটেম গানে পারফর্ম করতে আমার দারুণ লাগে"
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

করাচিতে বহুতল শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ৫, আহত অন্তত ২০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৬, ১৫:০৯

পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কে অবস্থিত একটি বহুতল শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার রাতে গুল প্লাজা নামের ওই শপিং মলে আগুনের সূত্রপাত হয়। রোববার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে কয়েকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে উদ্ধার কার্যক্রম চলাকালে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়ায়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুল প্লাজায় ছোট-বড় মিলিয়ে প্রায় ১ হাজার ২০০টি দোকান রয়েছে। সেখানে কাপড়, ইলেকট্রনিক পণ্য, সুগন্ধি, প্রসাধনীসহ নানা ধরনের দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতা বাড়ে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল পর্যন্ত আগুন প্রায় আংশিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ভবনটি পুরোনো হওয়ায় কাঠামো ধসে পড়ার ঝুঁকি রয়েছে। সে কারণে সতর্কতার সঙ্গে উদ্ধার ও আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর