মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ৩রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • কমলাপুরে ঈদযাত্রার ঢল
  • “শিক্ষার্থীরা হোক জীবনের যোদ্ধা”—ডা. শফিকুরের বার্তা, রাজনীতিতে সংস্কার নিয়ে নাহিদের হুঁশিয়ারি
  • হরমুজে সামরিক জোটে ‘না’ ইউরোপের—ট্রাম্পের প্রস্তাবে অনাগ্রহ, কূটনীতিতেই ভরসা
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের

পিছিয়ে পড়েও ড্র করে মাঠ ছাড়লো বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৬, ১৬:৩৭

জয় দিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচের ভুটানের বিপক্ষে ড্র করেছে সাবিনা খাতুনের দল। ম্যাচে দুইবার পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে ৩-৩ গোল ড্র করে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা।

শনিবার (১৭ জানুয়ারি) ম্যাচের প্রথমার্ধে এক গোলে এগিয়ে যায় ভুটান। মধ্যমাঠ থেকে দূরপাল্লার শটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান সুমাইয়া মাতসুসিমা। এতে ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের দুই গোল করে ভুটান। পিছিয়ে পড়লেও লড়াই চালিয়ে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা গোল করে বাংলাদেশকে খেলায় ফেরান। পরে বাংলাদেশ সমতা আনে মাসুরা পারভীনের গোলে।

সাফ নারী ও পুরুষ ফুটসালে ছয় দল অংশগ্রহণ করছে। প্রত্যেকে পাঁচ ম্যাচ করে খেলার পর শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল দুই ম্যাচে এক পয়েন্ট আর নারী দল দুই ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর